৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৬৯. আল-হাক্কাহ
(৪৮) এই কুরআন মুত্তাকীদের জন্য অবশ্যই এক উপদেশ।
وَ اِنَّهٗ لَتَذۡکِرَۃٌ لِّلۡمُتَّقِیۡنَ
(৪৯) আমি অবশ্যই জানি যে, তোমাদের মধ্যে মিথ্যা আরোপকারী রয়েছে।
وَ اِنَّا لَنَعۡلَمُ اَنَّ مِنۡکُمۡ مُّکَذِّبِیۡنَ
(৫০) এবং এই কুরআন নিশ্চয়ই কাফিরদের অনুশোচনার কারণ হবে।
وَ اِنَّهٗ لَحَسۡرَۃٌ عَلَی الۡکٰفِرِیۡنَ
(৫১) অবশ্যই এটা নিশ্চিত সত্য।
وَ اِنَّهٗ لَحَقُّ الۡیَقِیۡنِ
(৫২) অতএব তুমি মহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
فَسَبِّحۡ بِاسۡمِ رَبِّکَ الۡعَظِیۡمِ
৭০. আল-মাআরিজ
(১) এক ব্যক্তি চাইল সংঘটিত হোক শাস্তি যা অবধারিত –
سَاَلَ سَآئِلٌۢ بِعَذَابٍ وَّاقِعٍ
(২) কাফিরদের জন্য, ইহা প্রতিরোধ করার কেহ নেই।
لِّلۡکٰفِرِیۡنَ لَیۡسَ لَهٗ دَافِعٌ
(৩) ইহা আসবে আল্লাহর নিকট হতে যিনি সমুচ্চ মর্যাদার অধিকারী।
مِّنَ اللّٰهِ ذِی الۡمَعَارِجِ
(৪) মালাইকা/ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে উর্ধ্বগামী হয় এমন একদিনে, যা পার্থিব পঞ্চাশ হাজার বৎসরের সমান।
تَعۡرُجُ الۡمَلٰٓئِکَۃُ وَ الرُّوۡحُ اِلَیۡهِ فِیۡ یَوۡمٍ کَانَ مِقۡدَارُهٗ خَمۡسِیۡنَ اَلۡفَ سَنَۃٍ
(৫) সুতরাং তুমি ধৈর্য ধারণ কর, পরম ধৈর্য।
فَاصۡبِرۡ صَبۡرًا جَمِیۡلًا