৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৬৯. আল-হাক্কাহ
(২৮) আমার ধনসম্পদ আমার কোন কাজেই এলোনা।
مَاۤ اَغۡنٰی عَنِّیۡ مَالِیَهۡ
(২৯) আমার ক্ষমতাও অপসৃত হয়েছে।
هَلَکَ عَنِّیۡ سُلۡطٰنِیَهۡ
(৩০) মালাইকা/ফেরেশতাদেরকে বলা হবেঃ ধর ওকে, গলদেশে বেড়ি পরিয়ে দাও।
خُذُوۡهُ فَغُلُّوۡهُ
(৩১) অতঃপর নিক্ষেপ কর জাহান্নামে।
ثُمَّ الۡجَحِیۡمَ صَلُّوۡهُ
(৩২) পুনরায় তাকে শৃংখলিত কর সত্তর হাত দীর্ঘ এক শৃংখলে।
ثُمَّ فِیۡ سِلۡسِلَۃٍ ذَرۡعُهَا سَبۡعُوۡنَ ذِرَاعًا فَاسۡلُکُوۡهُ
(৩৩) সে মহান আল্লাহয় বিশ্বাসী ছিলনা।
اِنَّهٗ کَانَ لَا یُؤۡمِنُ بِاللّٰهِ الۡعَظِیۡمِ
(৩৪) এবং অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহিত করতনা।
وَ لَا یَحُضُّ عَلٰی طَعَامِ الۡمِسۡکِیۡنِ
(৩৫) অতএব সেদিন সেখানে তার কোন সুহৃদ থাকবেনা।
فَلَیۡسَ لَهُ الۡیَوۡمَ هٰهُنَا حَمِیۡمٌ
(৩৬) এবং কোন খাদ্য থাকবেনা, ক্ষতনিঃসৃত স্রাব ব্যতীত।
وَّ لَا طَعَامٌ اِلَّا مِنۡ غِسۡلِیۡنٍ
(৩৭) যা অপরাধী ব্যতীত কেহ খাবেনা।
لَّا یَاۡکُلُهٗۤ اِلَّا الۡخَاطِـُٔوۡنَ