৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৬৮. আল-কলম
(২০) ফলে ওটা দগ্ধ হয়ে কৃষ্ণবর্ণ ধারণ করল।
فَاَصۡبَحَتۡ کَالصَّرِیۡمِ
(২১) প্রত্যুষে তারা একে অপরকে ডেকে বলল –
فَتَنَادَوۡا مُصۡبِحِیۡنَ
(২২) তোমরা যদি ফল আহরণ করতে চাও তাহলে তরিৎ বাগানে চল।
اَنِ اغۡدُوۡا عَلٰی حَرۡثِکُمۡ اِنۡ کُنۡتُمۡ صٰرِمِیۡنَ
(২৩) অতঃপর তারা চললো নিম্ন স্বরে কথা বলতে বলতে।
فَانۡطَلَقُوۡا وَ هُمۡ یَتَخَافَتُوۡنَ
(২৪) অদ্য যেন তোমাদের নিকট কোন অভাবগ্রস্ত ব্যক্তি প্রবেশ করতে না পারে।
اَنۡ لَّا یَدۡخُلَنَّهَا الۡیَوۡمَ عَلَیۡکُمۡ مِّسۡکِیۡنٌ
(২৫) অতঃপর তারা নিবৃত্ত করতে সক্ষম - এই বিশ্বাস নিয়ে প্রভাতকালে বাগানে যাত্রা করল।
وَّ غَدَوۡا عَلٰی حَرۡدٍ قٰدِرِیۡنَ
(২৬) অতঃপর তারা যখন বাগানের অবস্থা প্রত্যক্ষ করল, তারা বললঃ আমরাতো দিশা হারিয়ে ফেলেছি!
فَلَمَّا رَاَوۡهَا قَالُوۡۤا اِنَّا لَضَآلُّوۡنَ
(২৭) না, আমরাতো বঞ্চিত!
بَلۡ نَحۡنُ مَحۡرُوۡمُوۡنَ
(২৮) তাদের শ্রেষ্ঠ ব্যক্তি বললঃ আমি কি তোমাদেরকে বলিনি? এখন তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছনা কেন?
قَالَ اَوۡسَطُهُمۡ اَلَمۡ اَقُلۡ لَّکُمۡ لَوۡ لَا تُسَبِّحُوۡنَ
(২৯) তখন তারা বললঃ আমরা আমাদের রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, আমরাতো ছিলাম সীমালংঘনকারী।
قَالُوۡا سُبۡحٰنَ رَبِّنَاۤ اِنَّا کُنَّا ظٰلِمِیۡنَ