৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৬৭. আল-মুলক
(৩০) বলঃ তোমরা ভেবে দেখেছ কি, কোনো এক ভোরে যদি পানি ভূ-গর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায় তাহলে কে তোমাদেরকে এনে দিবে প্রবাহমান পানি?
قُلۡ اَرَءَیۡتُمۡ اِنۡ اَصۡبَحَ مَآؤُکُمۡ غَوۡرًا فَمَنۡ یَّاۡتِیۡکُمۡ بِمَآءٍ مَّعِیۡنٍ
৬৮. আল-কলম
(১) নুন, শপথ কলমের এবং ওরা যা লিপিবদ্ধ করে তার।
نٓ وَ الۡقَلَمِ وَ مَا یَسۡطُرُوۡنَ
(২) তোমার রবের অনুগ্রহে তুমি উম্মাদ নও।
مَاۤ اَنۡتَ بِنِعۡمَۃِ رَبِّکَ بِمَجۡنُوۡنٍ
(৩) তোমার জন্য অবশ্যই রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার।
وَ اِنَّ لَکَ لَاَجۡرًا غَیۡرَ مَمۡنُوۡنٍ
(৪) তুমি অবশ্যই মহান চরিত্রের অধিকারী।
وَ اِنَّکَ لَعَلٰی خُلُقٍ عَظِیۡمٍ
(৫) শীঘ্রই তুমি দেখবে এবং তারাও দেখবে –
فَسَتُبۡصِرُ وَ یُبۡصِرُوۡنَ
(৬) তোমাদের মধ্যে কে বিকারগ্রস্ত।
بِاَىیِّکُمُ الۡمَفۡتُوۡنُ
(৭) তোমার রাব্বতো সম্যক অবগত আছেন যে, কে তাঁর পথ হতে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন তাদেরকে যারা সৎ পথপ্রাপ্ত।
اِنَّ رَبَّکَ هُوَ اَعۡلَمُ بِمَنۡ ضَلَّ عَنۡ سَبِیۡلِهٖ ۪ وَ هُوَ اَعۡلَمُ بِالۡمُهۡتَدِیۡنَ
(৮) সুতরাং তুমি মিথ্যাচারীদের অনুসরণ করনা।
فَلَا تُطِعِ الۡمُکَذِّبِیۡنَ
(৯) তারা চায় যে, তুমি নমনীয় হও, তাহলে তারাও নমনীয় হবে।
وَدُّوۡا لَوۡ تُدۡهِنُ فَیُدۡهِنُوۡنَ