৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৫. আর-রাহমান
(৪০) সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(৪১) অপরাধীদের পরিচয় পাওয়া যাবে তাদের চেহারা হতে; তাদেরকে পাকড়াও করা হবে পা ও মাথার ঝুঁটি ধরে।
یُعۡرَفُ الۡمُجۡرِمُوۡنَ بِسِیۡمٰهُمۡ فَیُؤۡخَذُ بِالنَّوَاصِیۡ وَ الۡاَقۡدَامِ
(৪২) সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(৪৩) এটাই সেই জাহান্নাম, যা অপরাধীরা অবিশ্বাস করত।
هٰذِهٖ جَهَنَّمُ الَّتِیۡ یُکَذِّبُ بِهَا الۡمُجۡرِمُوۡنَ
(৪৪) তারা জাহান্নামের আগুন ও ফুটন্ত পানির মধ্যে ছুটাছুটি করবে।
یَطُوۡفُوۡنَ بَیۡنَهَا وَ بَیۡنَ حَمِیۡمٍ اٰنٍ
(৪৫) সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(৪৬) আর যে ব্যক্তি আল্লাহর সামনে উপস্থিত হওয়ার ভয় রাখে, তার জন্য রয়েছে দু’টি উদ্যান।
وَ لِمَنۡ خَافَ مَقَامَ رَبِّهٖ جَنَّتٰنِ
(৪৭) সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(৪৮) উভয়ই বহু শাখা-পল্লব বিশিষ্ট বৃক্ষে পূর্ণ।
ذَوَاتَاۤ اَفۡنَانٍ
(৪৯) সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ