৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৫. আর-রাহমান
(১০) তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্ট জীবের জন্য।
وَ الۡاَرۡضَ وَضَعَهَا لِلۡاَنَامِ
(১১) এতে রয়েছে ফল-মূল এবং খেজুর বৃক্ষ, যার ফল আবরণযুক্ত –
فِیۡهَا فَاکِهَۃٌ ۪ۙ وَّ النَّخۡلُ ذَاتُ الۡاَکۡمَامِ
(১২) এবং খোসাবিশিষ্ট দানা ও সুগন্ধ গুল্ম।
وَ الۡحَبُّ ذُو الۡعَصۡفِ وَ الرَّیۡحَانُ
(১৩) সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(১৪) মানুষকে তিনি সৃষ্টি করেছেন পোড়া মাটির মত শুস্ক মৃত্তিকা হতে –
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ صَلۡصَالٍ کَالۡفَخَّارِ
(১৫) আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা হতে।
وَ خَلَقَ الۡجَآنَّ مِنۡ مَّارِجٍ مِّنۡ نَّارٍ
(১৬) সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(১৭) তিনিই দুই উদয়াচল ও দুই অস্তাচলের নিয়ন্তা।
رَبُّ الۡمَشۡرِقَیۡنِ وَ رَبُّ الۡمَغۡرِبَیۡنِ
(১৮) সুতরাং তোমরা উভয়ে তোমাদের রবের কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?
فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(১৯) তিনি প্রবাহিত করেন দুই দরিয়া, যারা পরস্পর মিলিত হয়,
مَرَجَ الۡبَحۡرَیۡنِ یَلۡتَقِیٰنِ