৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৩. আন-নাজম
(৩৭) এবং ইবরাহীমের কিতাবে যে পালন করেছিল তার দায়িত্ব?
وَ اِبۡرٰهِیۡمَ الَّذِیۡ وَفّٰۤی
(৩৮) ওটা এই যে, কোন বহনকারী অপরের বোঝা বহন করবেনা।
اَلَّا تَزِرُ وَازِرَۃٌ وِّزۡرَ اُخۡرٰی
(৩৯) আর এই যে, মানুষ তা’ই পায় যা সে করে,
وَ اَنۡ لَّیۡسَ لِلۡاِنۡسَانِ اِلَّا مَا سَعٰی
(৪০) আর এই যে, তার কাজ অচিরেই দেখানো হবে,
وَ اَنَّ سَعۡیَهٗ سَوۡفَ یُرٰی
(৪১) অতঃপর তাকে দেয়া হবে পূর্ণ প্রতিদান।
ثُمَّ یُجۡزٰىهُ الۡجَزَآءَ الۡاَوۡفٰی
(৪২) আর এই যে, সব কিছুর সমাপ্তিতো তোমার রবের নিকট।
وَ اَنَّ اِلٰی رَبِّکَ الۡمُنۡتَهٰی
(৪৩) আর এই যে, তিনিই হাসান, তিনিই কাঁদান।
وَ اَنَّهٗ هُوَ اَضۡحَکَ وَ اَبۡکٰی
(৪৪) এবং এই যে, তিনিই মারেন, তিনিই বাঁচান,
وَ اَنَّهٗ هُوَ اَمَاتَ وَ اَحۡیَا
(৪৫) আর এই যে, তিনিই সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী –
وَ اَنَّهٗ خَلَقَ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَ الۡاُنۡثٰی
(৪৬) শুক্র বিন্দু হতে যখন তা স্খলিত হয়;
مِنۡ نُّطۡفَۃٍ اِذَا تُمۡنٰی