৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৩. আন-নাজম
(১৭) তার দৃষ্টি বিভ্রম হয়নি, দৃষ্টি লক্ষ্যচ্যূতও হয়নি।
مَا زَاغَ الۡبَصَرُ وَ مَا طَغٰی
(১৮) সেতো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল।
لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّهِ الۡکُبۡرٰی
(১৯) তোমরা কি ভেবে দেখেছ লাত ও উযযা সম্বন্ধে?
اَفَرَءَیۡتُمُ اللّٰتَ وَ الۡعُزّٰی
(২০) এবং তৃতীয় আরেকটি ‘মানাত’ সম্বন্ধে?
وَ مَنٰوۃَ الثَّالِثَۃَ الۡاُخۡرٰی
(২১) তাহলে কি পুত্র-সন্তান তোমাদের জন্য এবং কন্যা-সন্তান আল্লাহর জন্য?
اَلَکُمُ الذَّکَرُ وَ لَهُ الۡاُنۡثٰی
(২২) এ ধরণের বন্টনতো অসঙ্গত।
تِلۡکَ اِذًا قِسۡمَۃٌ ضِیۡزٰی
(২৩) এগুলির কতক নামমাত্র যা তোমাদের পূর্ব-পুরুষরা ও তোমরা রেখেছ, যার সমর্থনে আল্লাহ কোন দলীল প্রেরণ করেননি। তারাতো অনুমান এবং নিজেদের প্রবৃত্তিরই অনুসরণ করে, অথচ তাদের নিকট তাদের রবের পথনির্দেশ এসেছে।
اِنۡ هِیَ اِلَّاۤ اَسۡمَآءٌ سَمَّیۡتُمُوۡهَاۤ اَنۡتُمۡ وَ اٰبَآؤُکُمۡ مَّاۤ اَنۡزَلَ اللّٰهُ بِهَا مِنۡ سُلۡطٰنٍ ؕ اِنۡ یَّتَّبِعُوۡنَ اِلَّا الظَّنَّ وَ مَا تَهۡوَی الۡاَنۡفُسُ ۚ وَ لَقَدۡ جَآءَهُمۡ مِّنۡ رَّبِّهِمُ الۡهُدٰی
(২৪) মানুষ যা চায় তাই কি সে পায়?
اَمۡ لِلۡاِنۡسَانِ مَا تَمَنّٰی
(২৫) বস্তুতঃ ইহকাল ও পরকাল আল্লাহরই।
فَلِلّٰهِ الۡاٰخِرَۃُ وَ الۡاُوۡلٰی
(২৬) আকাশে কত মালাইকা/ফেরেশতা রয়েছে, তাদের কোন সুপারিশ ফলপ্রসু হবেনা যতক্ষণ আল্লাহ যাকে ইচ্ছা এবং যার প্রতি সন্তষ্ট তাকে অনুমতি না দেন।
وَ کَمۡ مِّنۡ مَّلَکٍ فِی السَّمٰوٰتِ لَا تُغۡنِیۡ شَفَاعَتُهُمۡ شَیۡئًا اِلَّا مِنۡۢ بَعۡدِ اَنۡ یَّاۡذَنَ اللّٰهُ لِمَنۡ یَّشَآءُ وَ یَرۡضٰی