৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫১. আয-যারিয়াত
(৬) কর্মফল দিন অবশ্যম্ভাবী।
وَّ اِنَّ الدِّیۡنَ لَوَاقِعٌ
(৭) শপথ বহু পথ বিশিষ্ট আকাশের!
وَ السَّمَآءِ ذَاتِ الۡحُبُکِ
(৮) তোমরাতো পরস্পর বিরোধী কথায় লিপ্ত।
اِنَّکُمۡ لَفِیۡ قَوۡلٍ مُّخۡتَلِفٍ
(৯) যে ব্যক্তি সত্যভ্রষ্ট সে’ই তা পরিত্যাগ করে।
یُّؤۡفَکُ عَنۡهُ مَنۡ اُفِکَ
(১০) অভিশপ্ত হোক মিথ্যাচারীরা।
قُتِلَ الۡخَرّٰصُوۡنَ
(১১) যারা অজ্ঞ ও উদাসীন –
الَّذِیۡنَ هُمۡ فِیۡ غَمۡرَۃٍ سَاهُوۡنَ
(১২) তারা জিজ্ঞেস করেঃ কর্মফল দিন কবে হবে?
یَسۡـَٔلُوۡنَ اَیَّانَ یَوۡمُ الدِّیۡنِ
(১৩) (বলঃ) সেই দিন, যখন তাদেরকে শাস্তি দেয়া হবে অগ্নিতে,
یَوۡمَ هُمۡ عَلَی النَّارِ یُفۡتَنُوۡنَ
(১৪) এবং (বলা হবে) তোমরা তোমাদের শাস্তি আস্বাদন কর, তোমরা এই শাস্তিই ত্বরান্বিত করতে চেয়েছিলে।
ذُوۡقُوۡا فِتۡنَتَکُمۡ ؕ هٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِهٖ تَسۡتَعۡجِلُوۡنَ
(১৫) সেদিন মুত্তাকীরা থাকবে প্রস্রবণ বিশিষ্ট জান্নাতে।
اِنَّ الۡمُتَّقِیۡنَ فِیۡ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ