৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৩৭. আস-সাফফাত
(১০৩) যখন তারা উভয়ে আনুগত্য প্রকাশ করল এবং ইবরাহীম তার পুত্রকে কাত করে শায়িত করল –
فَلَمَّاۤ اَسۡلَمَا وَ تَلَّهٗ لِلۡجَبِیۡنِ
(১০৪) তখন আমি তাকে আহবান করে বললামঃ হে ইবরাহীম –
وَ نَادَیۡنٰهُ اَنۡ یّٰۤاِبۡرٰهِیۡمُ
(১০৫) তুমিতো স্বপ্নাদেশ সত্যিই পালন করলে। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
قَدۡ صَدَّقۡتَ الرُّءۡیَا ۚ اِنَّا کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
(১০৬) নিশ্চয়ই এটা ছিল এক স্পষ্ট পরীক্ষা।
اِنَّ هٰذَا لَهُوَ الۡبَلٰٓـؤُا الۡمُبِیۡنُ
(১০৭) আমি তাকে মুক্ত করলাম এক মহান কুরবানীর বিনিময়ে।
وَ فَدَیۡنٰهُ بِذِبۡحٍ عَظِیۡمٍ
(১০৮) আমি এটা পরবর্তীদের স্মরণে রেখেছি।
وَ تَرَکۡنَا عَلَیۡهِ فِی الۡاٰخِرِیۡنَ
(১০৯) ইবরাহীমের উপর শান্তি বর্ষিত হোক।
سَلٰمٌ عَلٰۤی اِبۡرٰهِیۡمَ
(১১০) এভাবে আমি সৎ কর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি।
کَذٰلِکَ نَجۡزِی الۡمُحۡسِنِیۡنَ
(১১১) সে ছিল আমার মু’মিন বান্দাদের অন্যতম।
اِنَّهٗ مِنۡ عِبَادِنَا الۡمُؤۡمِنِیۡنَ
(১১২) আমি তাকে সুসংবাদ দিয়েছিলাম ইসহাকের, সে ছিল এক নাবী, সৎকর্মশীলদের অন্যতম।
وَ بَشَّرۡنٰهُ بِاِسۡحٰقَ نَبِیًّا مِّنَ الصّٰلِحِیۡنَ