৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২৬. আশ-শুআরা
(১২৯) আর তোমরা প্রাসাদ নির্মাণ করছ এই মনে করে যে, তোমরা চিরস্থায়ী হবে?
وَ تَتَّخِذُوۡنَ مَصَانِعَ لَعَلَّکُمۡ تَخۡلُدُوۡنَ
(১৩০) এবং যখন তোমরা আঘাত হান তখন আঘাত হেনে থাক কঠোরভাবে।
وَ اِذَا بَطَشۡتُمۡ بَطَشۡتُمۡ جَبَّارِیۡنَ
(১৩১) তোমরা আল্লাহকে ভয় কর এবং আমার আনুগত্য কর।
فَاتَّقُوا اللّٰهَ وَ اَطِیۡعُوۡنِ
(১৩২) ভয় কর তাঁকে, যিনি তোমাদেরকে দিয়েছেন সেই সমূদয় জ্ঞান যা তোমরা জান।
وَ اتَّقُوا الَّذِیۡۤ اَمَدَّکُمۡ بِمَا تَعۡلَمُوۡنَ
(১৩৩) তোমাদের দিয়েছেন পশু-সম্পদ ও সন্তান-সন্ততি।
اَمَدَّکُمۡ بِاَنۡعَامٍ وَّ بَنِیۡنَ
(১৩৪) উদ্যান ও প্রস্রবন।
وَ جَنّٰتٍ وَّ عُیُوۡنٍ
(১৩৫) আমি তোমাদের জন্য আশংকা করি মহা দিনের শাস্তির।
اِنِّیۡۤ اَخَافُ عَلَیۡکُمۡ عَذَابَ یَوۡمٍ عَظِیۡمٍ
(১৩৬) তারা বললঃ তুমি উপদেশ দাও অথবা না’ই দাও, উভয়ই আমাদের জন্য সমান।
قَالُوۡا سَوَآءٌ عَلَیۡنَاۤ اَوَ عَظۡتَ اَمۡ لَمۡ تَکُنۡ مِّنَ الۡوٰعِظِیۡنَ
(১৩৭) এটাতো পূর্ববর্তীদেরই স্বভাব।
اِنۡ هٰذَاۤ اِلَّا خُلُقُ الۡاَوَّلِیۡنَ
(১৩৮) আমরা শাস্তি প্রাপ্তদের অন্তর্ভুক্ত নই।
وَ مَا نَحۡنُ بِمُعَذَّبِیۡنَ