তাওহীদ পাবলিকেশন

বুখারী শরীফ

ফিল্টার
মোট: ৩৫৬৬
পৃষ্ঠা ৩৫৬ / ৩৫৭
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। হাকাম ইবনু সুফইয়ান (রাঃ)
৩৫৫৩ হাদিস নং
হাকাম (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আবূ জুহাইফাহ (রাঃ)-কে বলতে শুনেছি। তিনি বলেছেন, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুর বেলায় বাতহার দিকে বেরোলেন। সে স্থানে উযূ করে যুহরের দু’ রাকআত ও আসরের দু’ রাক‘আত সালাত আদায় করেন। তাঁর সামনে একটি বর্শা পোঁতা ছিল। বর্শার বাহির দিয়ে নারীরা যাতায়াত করছিল। সালাত শেষে লোকজন দাঁড়িয়ে গেল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দু’ হাত ধরে তারা নিজেদের মাথা ও মুখমণ্ডল ে বুলাতে লাগলেন। আমিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত ধরে আমার মুখমণ্ডল ে বুলাতে লাগলাম। তাঁর হাত বরফের থেকেও স্নিগ্ধ শীতল ও কস্তুরীর থেকেও বেশি সুগন্ধিময় ছিল।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
৩৫৫৪ হাদিস নং
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা বেশি দানশীল ছিলেন। তাঁর দানশীলতা বহুগুণ বর্ধিত হত রমাযানের পবিত্র দিনে যখন জিবরাঈল (আঃ) তাঁর সঙ্গে দেখা করতেন। জিব্রাঈল (আঃ) রমাযানের প্রতি রাতে তাঁর সঙ্গে দেখা করে কুরআনের সবক দিতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্যাণ বণ্টনে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দানশীল ছিলেন।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
৩৫৫৫ হাদিস নং
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত ও খুশি মনে তাঁর নিকট প্রবেশ করলেন। খুশীর কারণে তাঁর চেহারায় খুশীর চিহ্ন পরিস্ফুট হচ্ছিল। তিনি তখন ‘আয়িশাহ্কে বললেন, হে ‘আয়িশাহ্! তুমি শুননি, মুদলাজী যায়দ ও উসামাহ সম্পর্কে কী বলেছে? পিতা-পুত্রের শুধু পা দেখে বলল, এ পাগুলোর একটা অন্যটির অংশ।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আবদুল্লাহ্ ইবনু কা‘ব ইবনু মালিক (রহঃ)
৩৫৫৬ হাদিস নং
‘আবদুল্লাহ ইবনু কা‘ব (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আমার পিতা কা‘ব ইবনু মালিক (রাঃ)-কে তার তাবূক যুদ্ধে না যাওয়ার ঘটনা বর্ণনা করতে শুনেছি। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে সালাম করলাম, খুশী ও আনন্দে তাঁর চেহারা ঝলমল করে উঠলো। তাঁর চেহারা এমনিই আনন্দে টগবগ করত। মনে হত যেন চাঁদের একটি টুকরা। তাঁর মুখমণ্ডল ের এ অবস্থা হতে আমরা তা বুঝতে পারতাম।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আবূ হুরায়রা (রাঃ)
৩৫৫৭ হাদিস নং
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বনি আদমের সর্বোত্তম যুগে আবির্ভূত হয়েছি। যুগের পর যুগ অতিবাহিত হয়ে আমি সেই যুগেই এসেছি যে যুগ আমার জন্য নির্দিষ্ট ছিল।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ)
৩৫৫৮ হাদিস নং
ইবনু ‘আব্বাস (রহ.) হতে বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চুল পিছনে দিকে আঁচড়ে রাখতেন আর মুশ্রিকগণ তাদের চুল দু‘ভাগ করে সিঁথি কেটে রাখত। আহলে কিতাব তাদের চুল পিছন দিকে আঁচড়ে রাখত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন বিষয়ে আল্লাহর নির্দেশ না পাওয়া পর্যন্ত আহলে কিতাবের অনুসরণ পছন্দ করতেন। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চুল দু’ভাগ করে সিঁথি করে রাখতে লাগলেন।
পরিচ্ছেদঃ ৬১/২৩. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। মর্যাদা ও বৈশিষ্ট্য আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আস (রাঃ)
৩৫৫৯ হাদিস নং
আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল ভাষী ও অসদাচরণের অধিকারী ছিলেন না। তিনি বলতেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যে নৈতিকতায় সর্বোত্তম।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
৩৫৬০ হাদিস নং
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে যখনই দু’টি জিনিসের একটি গ্রহণের স্বাধীনতা দেয়া হত, তখন তিনি সহজটিই গ্রহণ করতেন যদি তা গুনাহ না হত। গুনাহ হতে তিনি অনেক দূরে অবস্থান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। তবে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করা হলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিশোধ নিতেন।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আনাস ইবনু মালিক (রাঃ)
৩৫৬১ হাদিস নং
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাতের তালুর চেয়ে মোলায়েম কোন নরম ও গরদকেও আমি স্পর্শ করিনি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শরীরের সুঘ্রাণ অপেক্ষা অধিক সুঘ্রাণ আমি কখনো পাইনি।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২৩. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বর্ণনা। আবূ সা’ঈদ খুদরী (রাঃ)
৩৫৬২ হাদিস নং
আবূ সা‘ঈদ খুদরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহবাসিনী পর্দানশীন কুমারীদের চেয়েও বেশি লজ্জাশীল ছিলেন। মুহাম্মাদ (রহ.)....শু’বাহ (রহ.) হতে একই রূপ রিওয়ায়াত বর্ণিত হয়েছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কিছু অপছন্দ করতেন তা চেহারায় বুঝা যেত।