তাওহীদ পাবলিকেশন

বুখারী শরীফ

ফিল্টার
মোট: ৩৫৩৫
পৃষ্ঠা ৩৫৪ / ৩৫৪
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/১৭. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নামসমূহ সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে। আবূ হুরায়রা (রাঃ)
৩৫৩৩ হাদিস নং
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি আশ্চর্যান্বিত হও না? আমার উপর আরোপিত কুরাইশদের নিন্দা ও অভিশাপকে আল্লাহ্ তা‘আলা কি চমৎকারভাবে দূরীভূত করছেন? তারা আমাকে নিন্দিত ভেবে গালি দিচ্ছে, অভিশাপ করছে অথচ আমি মুহাম্মাদ চির প্রশংসিত।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/১৮. খাতামুন-নাবীয়্যীন। জাবির ইবনু আবদুল্লাহ আনসারী (রাঃ)
৩৫৩৪ হাদিস নং
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার ও অন্যান্য নবীগণের অবস্থা এমন, যেন কেউ একটি গৃহ নির্মাণ করলো আর একটি ইটের স্থান শূন্য রেখে নির্মাণ কাজ শেষ করে গৃহটিকে সুসজ্জিত করে নিল। জনগণ মুগ্ধ হল এবং তারা বলাবলি করতে লাগল, যদি একটি ইটের জায়গাটুকু খালি রাখা না হত।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/১৮. খাতামুন-নাবীয়্যীন। আবূ হুরায়রা (রাঃ)
৩৫৩৫ হাদিস নং
আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণের অবস্থা এমন, এক ব্যক্তি যেন একটি গৃহ নির্মাণ করল; তাকে সুশোভিত ও সুসজ্জিত করল, কিন্তু এক পাশে একটি ইটের জায়গা খালি রয়ে গেল। অতঃপর লোকজন এর চারপাশে ঘুরে আশ্চর্য হয়ে বলতে লাগল ঐ শূন্যস্থানের ইটটি লাগানো হল না কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিই সে ইট। আর আমিই সর্বশেষ নবী।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/১৯. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু। আয়িশা বিনত আবূ বাকর সিদ্দীক (রাঃ)
৩৫৩৬ হাদিস নং
আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত যে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মৃত্যু হয় তখন তাঁর বয়স হয়েছিল তেষট্টি বছর। ইবনু শিহাব বলেন, সা‘ঈদ ইবনুল মুসায়্যিব এভাবেই আমার কাছে বর্ণনা করেন।
মর্যাদা ও বৈশিষ্ট্য পরিচ্ছেদঃ ৬১/২০. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপনামসমূহ। আনাস ইবনু মালিক (রাঃ)
৩৫৩৭ হাদিস নং
আনাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়েছিলেন। তখন এক ব্যক্তি ‘হে আবুল কাসিম!’ বলে ডাক দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ফিরে তাকালেন। তখন তিনি বললেন, তোমরা আমার আসল নামে নাম রাখতে পার, কিন্তু আমার উপনামে কারো নাম রেখ না।