তাওহীদ পাবলিকেশন

বুখারী শরীফ

হাদিস সমূহ
বর্ণনাকারী: সবগুলো
হাদিস সংখ্যা: ৩৩৬৫
অধ্যায়: সলম (অগ্রিম ক্রয়-বিক্রয়) | উপ-অধ্যায়: আগাম বেচা-কেনায় জামিন নিযুক্ত করা। | বর্ণনাকারী: আয়িশাহ (রাযি.)
হাদিস নং (২২৫১): আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহূদীর কাছ হতে বাকীতে খাদ্য খরিদ করে তাঁর লৌহ নির্মিত বর্ম ইয়াহূদীর কাছে বন্ধক রেখেছেন।
অধ্যায়: সলম (অগ্রিম ক্রয়-বিক্রয়) | উপ-অধ্যায়: অগ্রিম বেচা-কেনায় বন্ধক রাখা। | বর্ণনাকারী: আ‘মাশ (রহ.)
হাদিস নং (২২৫২): আ‘মাশ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা সলম ক্রয় বিক্রয়ে বন্ধক রাখা সম্পর্কে ইবরাহীমকে জিজ্ঞেস করলে, তিনি বলেন, আমাকে আসওয়াদ (রহ.) ‘আয়িশাহ (রাযি.) হতে বর্ণনা করেছেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ইয়াহূদীর নিকট হতে নির্দিষ্ট মেয়াদে বাকীতে খাদ্য খরিদ করে তার নিকট নিজের লৌহ নির্মিত বর্ম বন্ধক রেখেছেন।
অধ্যায়: সলম (অগ্রিম ক্রয়-বিক্রয়) | উপ-অধ্যায়: নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা। | বর্ণনাকারী: ইবনু ‘আব্বাস (রাঃ)
হাদিস নং (২২৫৩): ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদ্বীনায় আগমন করেন, তখন তারা (মদ্বীনাবাসী) দু’ ও তিন বছরের মেয়াদে ফলের বিক্রয়ে সলম করত। তিনি বলেন, তোমরা নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট মেয়াদে সলম করবে। ‘আবদুল্লাহ ইবনু ওয়ালীদ (রহ.) ...... ইবনু আবূ নাজীহ (রহ.) সূত্রে বর্ণিত, আর তিনি বলেন, নির্দিষ্ট মাপে ও নির্দিষ্ট ওযনে।
অধ্যায়: সলম (অগ্রিম ক্রয়-বিক্রয়) | উপ-অধ্যায়: নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা। | বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.)
হাদিস নং (২২৫৪): মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ বুরদা ও ‘আবদুল্লাহ ইবনু শাদ্দাদ (রহ.) আমাকে আবদুর রহমান ইবনু আবযা ও ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-এর নিকট পাঠালেন। আমি ‘সলম’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.)] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি।
অধ্যায়: সলম (অগ্রিম ক্রয়-বিক্রয়) | উপ-অধ্যায়: নির্দিষ্ট মেয়াদে অগ্রিম বেচা-কেনা। | বর্ণনাকারী: মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.)
হাদিস নং (২২৫৫): মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আবূ বুরদা ও ‘আবদুল্লাহ ইবনু শাদ্দাদ (রহ.) আমাকে আবদুর রহমান ইবনু আবযা ও ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফা (রাঃ)-এর নিকট পাঠালেন। আমি ‘সলম’ পদ্ধতিতে ক্রয়-বিক্রয় সম্পর্কে তাদের জিজ্ঞেস করলে তাঁরা উভয়ে বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সঙ্গে (জিহাদে) আমরা মালে গনীমত লাভ করতাম, আমাদের কাছে সিরিয়া হতে কৃষকগণ আসলে আমরা তাদের সঙ্গে গম, যব ও যায়তুনে নির্দিষ্ট মেয়াদে সলম করতাম। তিনি [মুহাম্মাদ ইবনু আবূ মুজালিদ (রহ.)] বলেন, আমি জিজ্ঞেস করলাম, তাদের নিকট সে সময় ফসল মওজুদ থাকত, কি থাকত না? তাঁরা উভয়ে বললেন, আমরা এ বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করিনি।
অধ্যায়: সলম (অগ্রিম ক্রয়-বিক্রয়) | উপ-অধ্যায়: উটনীর বাচ্চা প্রসবের মেয়াদে অগ্রিম বেচা-কেনা। | বর্ণনাকারী: আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ)
হাদিস নং (২২৫৬): আবদুল্লাহ [ইবনু ‘উমার (রাঃ)] হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা (মুশরিকরা) গর্ভবতী উটনীর বাচ্চার বাচ্চা প্রসব করার মেয়াদে ক্রয়-বিক্রয় করত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ হতে নিষেধ করলেন। (রাবী) নাফী’ (রহ.)-এর ব্যাখ্যা করেছেন, উটনী তার পেটের বাচ্চা প্রসব করবে।
অধ্যায়: শুফ্‘আহ | উপ-অধ্যায়: স্থাবর অস্থাবর সম্পত্তিতে শুফ‘আহ এর অধিকার। যখন (ভাগ-বাঁটোয়ারা হয়ে) সীমানা নির্ধারিত হয়ে যায়, তখন আর শুফ‘আহ এর অধিকার থাকে না। | বর্ণনাকারী: জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)
হাদিস নং (২২৫৭): জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সব সম্পত্তির ভাগ-বাঁটোয়ারা হয়নি, তাতে শুফ্‘আহ এর ফায়সালা দিয়েছেন। যখন সীমানা নির্ধারিত হয়ে যায় এবং রাস্তাও পৃথক হয়ে যায়, তখন শুফ্‘আহ এর অধিকার থাকে না।
অধ্যায়: শুফ্‘আহ | উপ-অধ্যায়: বিক্রয়ের আগে শুফ্‘আ এর অধিকারীর কাছে (বিক্রয়ের) প্রস্তাব করা। | বর্ণনাকারী: আমর ইবনু শারীদ (রহ.)
হাদিস নং (২২৫৮): আমর ইবনু শারীদ (রহ.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি সা‘দ ইবনু আবূ ওয়াক্কাস (রাঃ)-এর কাছে দাঁড়িয়ে ছিলাম, তখন মিসওয়ার ইবনু মাখরামাহ (রাঃ) এসে তাঁর হাত আমার কাঁধে রাখেন। এমতাবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আযাদকৃত গোলাম আবূ রাফি‘ (রাঃ) এসে বললেন, হে সা‘দ! আপনার বাড়ীতে আমার যে দু’টি ঘর আছে, তা আপনি আমার নিকট হতে খরিদ করে নিন। সা‘দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি সে দু’টি খরিদ করব না। তখন মিসওয়ার (রাঃ) বললেন, আল্লাহর কসম, আপনি এ দু’টো অবশ্যই খরিদ করবেন। সা‘দ (রাঃ) বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে কিস্তিতে চার হাজার (দিরহাম)-এর অধিক দিব না। আবু রাফি‘ (রাঃ) বললেন, এই ঘর দু’টির বিনিময়ে আমাকে পাঁচশ’ দ্বীনার দেয়ার প্রস্তাব এসেছে। আমি যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে এ কথা বলতে না শুনতাম যে, প্রতিবেশী অধিক হকদার তার নৈকট্যের কারণে, তাহলে আমি এ দু’টি ঘর আপনাকে চার হাজার (দিরহাম)-এর বিনিময়ে কিছুতেই দিতাম না। আমাকে এ দু’টি ঘরের বিনিময়ে পাঁচশ’ দ্বীনার দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। তারপর তিনি তা তাঁকে (সা‘দকে) দিয়ে দিলেন।
অধ্যায়: শুফ্‘আহ | উপ-অধ্যায়: অধ্যায় : কোন্ প্রতিবেশী অধিক নিকটবর্তী। | বর্ণনাকারী: আয়িশাহ (রাযি.)
হাদিস নং (২২৫৯): আয়িশাহ (রাযি.) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার দু’জন প্রতিবেশী রয়েছে, তাদের মধ্যে কাকে আমি হাদিয়া দিব? তিনি বললেন, উভয়ের মধ্যে যার দরজা তোমার বেশী কাছে।
অধ্যায়: ইজারা | উপ-অধ্যায়: সৎ ব্যক্তিকে শ্রমিক হিসেবে নিয়োগ প্রদান। | বর্ণনাকারী: আবূ মূসা আশ‘আরী (রাঃ)
হাদিস নং (২২৬০): আবূ মূসা আশ‘আরী (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বস্ত খাজাঞ্চি, যাকে কোন কিছু নির্দেশ করলে সন্তুষ্টচিত্তে তা আদায় করে, সে হলো দাতাদের একজন।