১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
শপথ সূর্যের যখন সে আচ্ছন্ন করে,
وَ الشَّمۡسِ وَ ضُحٰهَا
শপথ চন্দ্রের যখন ওটা সূর্যের পর আবির্ভুত হয়।
وَ الۡقَمَرِ اِذَا تَلٰىهَا
শপথ দিনের, যখন ওটা ওকে প্রকাশ করে।
وَ النَّهَارِ اِذَا جَلّٰىهَا
শপথ রাতের, যখন ওটা ওকে আচ্ছাদিত করে।
وَ الَّیۡلِ اِذَا یَغۡشٰىهَا
শপথ আকাশের এবং যিনি ওটা নির্মাণ করেছেন তাঁর।
وَ السَّمَآءِ وَ مَا بَنٰهَا
শপথ পৃথিবীর এবং যিনি ওকে বিস্তৃত করেছেন তাঁর।
وَ الۡاَرۡضِ وَ مَا طَحٰهَا
শপথ মানুষের এবং তাঁর, যিনি তাকে সুঠাম করেছেন।
وَ نَفۡسٍ وَّ مَا سَوّٰىهَا
অতঃপর তাকে তার অসৎ কাজ ও তার সৎ কার্জের জ্ঞান দান করেছেন,
فَاَلۡهَمَهَا فُجُوۡرَهَا وَ تَقۡوٰىهَا
সে’ই সফলকাম হবে যে নিজেকে পবিত্র করবে।
قَدۡ اَفۡلَحَ مَنۡ زَکّٰىهَا
১০
এবং সে’ই ব্যর্থ মনোরথ হবে যে নিজেকে কলুষাচ্ছন্ন করবে।
وَ قَدۡ خَابَ مَنۡ دَسّٰىهَا