১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
সূরাসমূহে ফিরে যান
৮৭
আল-আলা
মাক্কী ১৯টি আয়াত · পৃষ্ঠা ১/২
তুমি তোমার সুমহান রবের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা কর।
سَبِّحِ اسۡمَ رَبِّکَ الۡاَعۡلَی
যিনি সৃষ্টি করেছেন, অতঃপর যথাযথভাবে সমন্বিত করেছেন,
الَّذِیۡ خَلَقَ فَسَوّٰی
এবং যিনি নিয়ন্ত্রণ করেছেন, তারপর পথ দেখিয়েছেন,
وَ الَّذِیۡ قَدَّرَ فَهَدٰی
এবং যিনি তৃণাদী উৎপন্ন করেছেন,
وَ الَّذِیۡۤ اَخۡرَجَ الۡمَرۡعٰی
পরে ওকে বিশুস্ক বিমলিন করেছেন,
فَجَعَلَهٗ غُثَآءً اَحۡوٰی
অচিরেই আমি তোমাকে পাঠ করাব, ফলে তুমি বিস্মৃত হবেনা –
سَنُقۡرِئُکَ فَلَا تَنۡسٰۤی
আল্লাহ যা ইচ্ছা করবেন তদ্ব্যতীত, নিশ্চয়ই তিনি প্রকাশ্য ও গুপ্ত বিষয় জ্ঞাত আছেন,
اِلَّا مَا شَآءَ اللّٰهُ ؕ اِنَّهٗ یَعۡلَمُ الۡجَهۡرَ وَ مَا یَخۡفٰی
আমি তোমার জন্য কল্যাণের পথকে সহজ করে দিব।
وَ نُیَسِّرُکَ لِلۡیُسۡرٰی
অতএব উপদেশ যদি ফলপ্রসু হয় তাহলে উপদেশ প্রদান কর।
فَذَکِّرۡ اِنۡ نَّفَعَتِ الذِّکۡرٰی
১০
যারা ভয় করে তারা উপদেশ গ্রহণ করবে।
سَیَذَّکَّرُ مَنۡ یَّخۡشٰی