১১৪
সূরা
৬২৩৬
আয়াত
৮৬/২৮
মাক্কী/মাদানী
৭,৩৯৭
বুখারী
৪,০০০
মুসলিম
৭৯
টি দোয়া
بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
আকাশ যখন বিদীর্ণ হবে,
اِذَا السَّمَآءُ انۡفَطَرَتۡ
যখন নক্ষত্রমন্ডলী বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে,
وَ اِذَا الۡکَوَاکِبُ انۡتَثَرَتۡ
যখন সমুদ্র উদ্বেলিত হবে,
وَ اِذَا الۡبِحَارُ فُجِّرَتۡ
এবং যখন কাবরসমূহ সমুত্থিত হবে;
وَ اِذَا الۡقُبُوۡرُ بُعۡثِرَتۡ
যখন প্রত্যেকে যা পূর্বে প্রেরণ করেছে এবং পশ্চাতে পরিত্যাগ করেছে তা পরিজ্ঞাত হবে।
عَلِمَتۡ نَفۡسٌ مَّا قَدَّمَتۡ وَ اَخَّرَتۡ
হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রাব্ব (আল্লাহ) হতে প্রতারিত করল?
یٰۤاَیُّهَا الۡاِنۡسَانُ مَا غَرَّکَ بِرَبِّکَ الۡکَرِیۡمِ
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাকে সুঠাম করেছেন এবং অতঃপর সুবিন্যস্ত করেছেন,
الَّذِیۡ خَلَقَکَ فَسَوّٰىکَ فَعَدَلَکَ
যে আকৃতিতে চেয়েছেন, তিনি তোমাকে গঠন করেছেন।
فِیۡۤ اَیِّ صُوۡرَۃٍ مَّا شَآءَ رَکَّبَکَ
না, কখনই না, তোমরাতো শেষ বিচারকে অস্বীকার করে থাকো;
کَلَّا بَلۡ تُکَذِّبُوۡنَ بِالدِّیۡنِ
১০
অবশ্যই রয়েছে তোমাদের উপর সংরক্ষকগণ;
وَ اِنَّ عَلَیۡکُمۡ لَحٰفِظِیۡنَ