৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৯৫. আত-ত্বীন
(৩) এবং শপথ এই নিরাপদ বা শান্তিময় নগরীর –
وَ هٰذَا الۡبَلَدِ الۡاَمِیۡنِ
(৪) আমিতো সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম গঠনে,
لَقَدۡ خَلَقۡنَا الۡاِنۡسَانَ فِیۡۤ اَحۡسَنِ تَقۡوِیۡمٍ
(৫) অতঃপর আমি তাকে হীনতাগ্রস্তদের হীনতমে পরিণত করি –
ثُمَّ رَدَدۡنٰهُ اَسۡفَلَ سٰفِلِیۡنَ
(৬) কিন্তু তাদের নয় যারা মু’মিন ও সৎ কর্মপরায়ণ; তাদের জন্যতো আছে নিরবিচ্ছিন্ন পুরস্কার।
اِلَّا الَّذِیۡنَ اٰمَنُوۡا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ فَلَهُمۡ اَجۡرٌ غَیۡرُ مَمۡنُوۡنٍ
(৭) সুতরাং এরপর কিসে তোমাকে কর্মফল সম্বন্ধে অবিশ্বাসী করে?
فَمَا یُکَذِّبُکَ بَعۡدُ بِالدِّیۡنِ
(৮) আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ নন?
اَلَیۡسَ اللّٰهُ بِاَحۡکَمِ الۡحٰکِمِیۡنَ
৯৬. আল-আলাক
(১) তুমি পাঠ কর তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন।
اِقۡرَاۡ بِاسۡمِ رَبِّکَ الَّذِیۡ خَلَقَ
(২) সৃষ্টি করেছেন মানুষকে রক্তপিন্ড হতে।
خَلَقَ الۡاِنۡسَانَ مِنۡ عَلَقٍ
(৩) পাঠ করঃ আর তোমার রাব্ব মহা মহিমান্বিত,
اِقۡرَاۡ وَ رَبُّکَ الۡاَکۡرَمُ
(৪) যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
الَّذِیۡ عَلَّمَ بِالۡقَلَمِ