৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৯৪. আল-ইনশিরাহ
(১) আমি কি তোমার বক্ষ তোমার কল্যাণে উন্মুক্ত করে দিইনি?
اَلَمۡ نَشۡرَحۡ لَکَ صَدۡرَکَ
(২) আমি তোমা হতে অপসারণ করেছি তোমার সেই ভার –
وَ وَضَعۡنَا عَنۡکَ وِزۡرَکَ
(৩) যা তোমার পৃষ্ঠকে অবনমিত করেছিল;
الَّذِیۡۤ اَنۡقَضَ ظَهۡرَکَ
(৪) এবং আমি তোমার খ্যাতিকে উচ্চ মর্যাদা দান করেছি।
وَ رَفَعۡنَا لَکَ ذِکۡرَکَ
(৫) কষ্টের সাথেই তো স্বস্তি আছে।
فَاِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا
(৬) অবশ্যই কষ্টের সাথে স্বস্তি আছে।
اِنَّ مَعَ الۡعُسۡرِ یُسۡرًا
(৭) অতএব যখনই অবসর পাও সাধনা কর,
فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ
(৮) এবং তোমার রবের প্রতিই মনোনিবেশ কর।
وَ اِلٰی رَبِّکَ فَارۡغَبۡ
৯৫. আত-ত্বীন
(১) শপথ ‘তীন’ ও যাইতূন’ এর –
وَ التِّیۡنِ وَ الزَّیۡتُوۡنِ
(২) শপথ ‘সিনাই’ পর্বতের –
وَ طُوۡرِ سِیۡنِیۡنَ