৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৯২. আল-লাইল
(৩) এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন।
وَ مَا خَلَقَ الذَّکَرَ وَ الۡاُنۡثٰۤی
(৪) অবশ্যই তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন মুখী,
اِنَّ سَعۡیَکُمۡ لَشَتّٰی
(৫) সুতরাং কেহ দান করলে, সংযত হলে –
فَاَمَّا مَنۡ اَعۡطٰی وَ اتَّقٰ
(৬) এবং সদ্বিষয়কে সত্যজ্ঞান করলে –
وَ صَدَّقَ بِالۡحُسۡنٰی
(৭) অচিরেই আমি তার জন্য সুগম করে দিব সহজ পথ।
فَسَنُیَسِّرُهٗ لِلۡیُسۡرٰی
(৮) পক্ষান্তরে কেহ কার্পণ্য করলে ও নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করলে –
وَ اَمَّا مَنۡۢ بَخِلَ وَ اسۡتَغۡنٰی
(৯) আর যা উত্তম তা অস্বীকার করলে –
وَ کَذَّبَ بِالۡحُسۡنٰی
(১০) অচিরেই তার জন্য আমি সুগম করে দিব কঠোর পরিণামের পথ –
فَسَنُیَسِّرُهٗ لِلۡعُسۡرٰی
(১১) এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে।
وَ مَا یُغۡنِیۡ عَنۡهُ مَا لُهٗۤ اِذَا تَرَدّٰی
(১২) আমার কাজতো শুধু পথ নির্দেশ করা,
اِنَّ عَلَیۡنَا لَلۡهُدٰی