৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮৭. আল-আলা
(১৩) অতঃপর সে সেখানে মরবেও না, বাঁচবেও না।
ثُمَّ لَا یَمُوۡتُ فِیۡهَا وَ لَا یَحۡیٰی
(১৪) নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করে।
قَدۡ اَفۡلَحَ مَنۡ تَزَکّٰی
(১৫) এবং স্বীয় রবের নাম স্মরণ করে ও সালাত আদায় করে।
وَ ذَکَرَ اسۡمَ رَبِّهٖ فَصَلّٰی
(১৬) কিন্তু তোমরা পার্থিব জীবনকে পছন্দ করে থাক,
بَلۡ تُؤۡثِرُوۡنَ الۡحَیٰوۃَ الدُّنۡیَا
(১৭) অথচ আখিরাতের জীবনই উত্তম ও অবিনশ্বর।
وَ الۡاٰخِرَۃُ خَیۡرٌ وَّ اَبۡقٰی
(১৮) নিশ্চয়ই এটা পূর্ববর্তী গ্রন্থসমূহে (বিদ্যমান) আছে।
اِنَّ هٰذَا لَفِی الصُّحُفِ الۡاُوۡلٰی
(১৯) ইবরাহীম ও মূসার গ্রন্থসমূহে।
صُحُفِ اِبۡرٰهِیۡمَ وَ مُوۡسٰی
৮৮. আল-গাশিয়া
(১) তোমার কাছে কি সমাচ্ছন্নকারী সংবাদ পৌঁছেছে?
هَلۡ اَتٰىکَ حَدِیۡثُ الۡغَاشِیَۃِ
(২) সেদিন বহু মুখমন্ডল অবনত হবে;
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ خَاشِعَۃٌ
(৩) কর্মক্লান্ত পরিশ্রান্তভাবে;
عَامِلَۃٌ نَّاصِبَۃٌ