৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮৩. আল-মুতাফফিফীন
(১৩) তার নিকট আমার আয়াতসমূহ আবৃত্তি করা হলে সে বলেঃ এটাতো পূরাকালীন কাহিনী।
اِذَا تُتۡلٰی عَلَیۡهِ اٰیٰتُنَا قَالَ اَسَاطِیۡرُ الۡاَوَّلِیۡنَ
(১৪) না, এটা সত্য নয়, বরং তাদের কৃতকর্মের ফলেই তাদের মনের উপর মরিচা জমে গেছে।
کَلَّا بَلۡ ٜ رَانَ عَلٰی قُلُوۡبِهِمۡ مَّا کَانُوۡا یَکۡسِبُوۡنَ
(১৫) না, অবশ্যই সেদিন তারা তাদের রবের সাক্ষাত হতে অন্তরীণ থাকবে;
کَلَّاۤ اِنَّهُمۡ عَنۡ رَّبِّهِمۡ یَوۡمَئِذٍ لَّمَحۡجُوۡبُوۡنَ
(১৬) অনন্তর নিশ্চয়ই তারা জাহান্নামে প্রবেশ করবে;
ثُمَّ اِنَّهُمۡ لَصَالُوا الۡجَحِیۡمِ
(১৭) অতঃপর বলা হবেঃ এটাই তা যা তোমরা অস্বীকার করতে।
ثُمَّ یُقَالُ هٰذَا الَّذِیۡ کُنۡتُمۡ بِهٖ تُکَذِّبُوۡنَ
(১৮) অবশ্যই পুণ্যবানদের ‘আমলনামা ইল্লিয়্যীনে থাকবে,
کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡاَبۡرَارِ لَفِیۡ عِلِّیِّیۡنَ
(১৯) ইল্লিয়্যীন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا عِلِّیُّوۡنَ
(২০) (তা হচ্ছে) লিখিত পুস্তক।
کِتٰبٌ مَّرۡقُوۡمٌ
(২১) আল্লাহর সান্নিধ্য প্রাপ্তরা ওটা প্রত্যক্ষ করবে।
یَّشۡهَدُهُ الۡمُقَرَّبُوۡنَ
(২২) সৎ আমলকারীতো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে।
اِنَّ الۡاَبۡرَارَ لَفِیۡ نَعِیۡمٍ