৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮৩. আল-মুতাফফিফীন
(৩) এবং যখন তাদের জন্য মেপে অথবা ওজন করে দেয় তখন কম দেয়।
وَ اِذَا کَالُوۡهُمۡ اَوۡ وَّزَنُوۡهُمۡ یُخۡسِرُوۡنَ
(৪) তারা কি চিন্তা করেনা যে, তারা পুনরুত্থিত হবে,
اَلَا یَظُنُّ اُولٰٓئِکَ اَنَّهُمۡ مَّبۡعُوۡثُوۡنَ
(৫) সেই মহান দিনে;
لِیَوۡمٍ عَظِیۡمٍ
(৬) যে দিন দাঁড়াবে সমস্ত মানুষ জগতসমূহের রবের সম্মুখে!
یَّوۡمَ یَقُوۡمُ النَّاسُ لِرَبِّ الۡعٰلَمِیۡنَ
(৭) না, না, কখনই না; পাপাচারীদের ‘আমলনামা নিশ্চয়ই সিজ্জীনে থাকে;
کَلَّاۤ اِنَّ کِتٰبَ الۡفُجَّارِ لَفِیۡ سِجِّیۡنٍ
(৮) সিজ্জীন কি তা কি তুমি জান?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا سِجِّیۡنٌ
(৯) ওটা হচ্ছে লিখিত পুস্তক।
کِتٰبٌ مَّرۡقُوۡمٌ
(১০) সেদিন মন্দ পরিণাম হবে মিথ্যাচারীদের –
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
(১১) যারা কর্মফল দিনকে অস্বীকার করে,
الَّذِیۡنَ یُکَذِّبُوۡنَ بِیَوۡمِ الدِّیۡنِ
(১২) আর সীমা লংঘনকারী মহাপাপী ব্যতীত কেহই ওকে মিথ্যা বলতে পারেনা।
وَ مَا یُکَذِّبُ بِهٖۤ اِلَّا کُلُّ مُعۡتَدٍ اَثِیۡمٍ