৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮১. আত-তাকভীর
(২১) যাকে সেখানে মান্য করা হয় এবং যে বিশ্বাসভাজন।
مُّطَاعٍ ثَمَّ اَمِیۡنٍ
(২২) এবং তোমাদের সহচর উন্মাদ নয়,
وَ مَا صَاحِبُکُمۡ بِمَجۡنُوۡنٍ
(২৩) সেতো তাকে স্পষ্ট দিগন্তে অবলোকন করেছে।
وَ لَقَدۡ رَاٰهُ بِالۡاُفُقِ الۡمُبِیۡنِ
(২৪) সে অদৃশ্য বিষয় সম্পর্কে বর্ণনা করতে কার্পন্য করেনা।
وَ مَا هُوَ عَلَی الۡغَیۡبِ بِضَنِیۡنٍ
(২৫) এবং ইহা অভিশপ্ত শাইতানের বাক্য নয়।
وَ مَا هُوَ بِقَوۡلِ شَیۡطٰنٍ رَّجِیۡمٍ
(২৬) সুতরাং তোমরা কোথায় চলেছ?
فَاَیۡنَ تَذۡهَبُوۡنَ
(২৭) এটাতো শুধু বিশ্বজগতের জন্য উপদেশ –
اِنۡ هُوَ اِلَّا ذِکۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ
(২৮) তোমাদের মধ্যে যে সরল পথে চলতে চায় তার জন্য।
لِمَنۡ شَآءَ مِنۡکُمۡ اَنۡ یَّسۡتَقِیۡمَ
(২৯) তোমরা ইচ্ছা করবেনা, যদি জগতসমূহের রাব্ব আল্লাহ ইচ্ছা না করেন।
وَ مَا تَشَآءُوۡنَ اِلَّاۤ اَنۡ یَّشَآءَ اللّٰهُ رَبُّ الۡعٰلَمِیۡنَ
৮২. আল-ইনফিতার
(১) আকাশ যখন বিদীর্ণ হবে,
اِذَا السَّمَآءُ انۡفَطَرَتۡ