৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৮১. আত-তাকভীর
(১১) যখন আকাশের আবরণ অপসারিত হবে,
وَ اِذَا السَّمَآءُ کُشِطَتۡ
(১২) জাহান্নামের আগুন যখন উদ্দীপিত করা হবে,
وَ اِذَا الۡجَحِیۡمُ سُعِّرَتۡ
(১৩) এবং জান্নাত যখন নিকটর্বতী করা হবে,
وَ اِذَا الۡجَنَّۃُ اُزۡلِفَتۡ
(১৪) তখন প্রত্যেক ব্যক্তিই জানবে সে কি নিয়ে এসেছে।
عَلِمَتۡ نَفۡسٌ مَّاۤ اَحۡضَرَتۡ
(১৫) কিন্তু না, আমি প্রত্যাবর্তনকারী তারকাপুঞ্জের শপথ করছি!
فَلَاۤ اُقۡسِمُ بِالۡخُنَّسِ
(১৬) যা গতিশীল ও স্থিতিবান;
الۡجَوَارِ الۡکُنَّسِ
(১৭) শপথ রাতের যখন ওর আবির্ভাব হয়,
وَ الَّیۡلِ اِذَا عَسۡعَسَ
(১৮) আর উষার যখন ওর আবির্ভাব হয়,
وَ الصُّبۡحِ اِذَا تَنَفَّسَ
(১৯) নিশ্চয়ই এই কুরআন সম্মানিত বার্তাবহের আনীত বাণী।
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ
(২০) যে সামর্থশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন,
ذِیۡ قُوَّۃٍ عِنۡدَ ذِی الۡعَرۡشِ مَکِیۡنٍ