৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৯. আন-নাযিআত
(১৯) আর আমি তোমাকে তোমার রবের পথে পরিচালিত করি যাতে তুমি তাঁকে ভয় কর।
وَ اَهۡدِیَکَ اِلٰی رَبِّکَ فَتَخۡشٰی
(২০) অতঃপর সে তাকে মহা নিদর্শন দেখালো।
فَاَرٰىهُ الۡاٰیَۃَ الۡکُبۡرٰی
(২১) কিন্তু সে অস্বীকার করল এবং অবাধ্য হল।
فَکَذَّبَ وَ عَصٰی
(২২) অতঃপর সে পশ্চাৎ ফিরে প্রতিবিধানে সচেষ্ট হল।
ثُمَّ اَدۡبَرَ یَسۡعٰی
(২৩) সে সকলকে সমবেত করল এবং উচ্চৈঃস্বরে ঘোষণা করল,
فَحَشَرَ فَنَادٰی
(২৪) আর বললঃ আমিই তোমাদের শ্রেষ্ঠ রাব্ব।
فَقَالَ اَنَا رَبُّکُمُ الۡاَعۡلٰی
(২৫) ফলে আল্লাহ তাকে ধৃত করলেন আখিরাতের ও ইহকালের দন্ডের নিমিত্ত।
فَاَخَذَهُ اللّٰهُ نَکَالَ الۡاٰخِرَۃِ وَ الۡاُوۡلٰی
(২৬) যে ভয় করে তার জন্য অবশ্যই এতে শিক্ষা রয়েছে।
اِنَّ فِیۡ ذٰلِکَ لَعِبۡرَۃً لِّمَنۡ یَّخۡشٰی
(২৭) তোমাদেরকে সৃষ্টি করা কঠিনতর, না আকাশ সৃষ্টি? তিনিই এটা নির্মাণ করেছেন।
ءَاَنۡتُمۡ اَشَدُّ خَلۡقًا اَمِ السَّمَآءُ ؕ بَنٰهَا
(২৮) তিনি এটাকে সুউচ্চ ও সুবিন্যস্ত করেছেন।
رَفَعَ سَمۡکَهَا فَسَوّٰىهَا