৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৮. আন-নাবা
(২৯) সব কিছুই আমি সংরক্ষণ করেছি লিখিতভাবে।
وَ کُلَّ شَیۡءٍ اَحۡصَیۡنٰهُ کِتٰبًا
(৩০) অতঃপর তোমরা আস্বাদ গ্রহণ কর, এখন আমিতো তোমাদের যাতনাই শুধু বৃদ্ধি করতে থাকব।
فَذُوۡقُوۡا فَلَنۡ نَّزِیۡدَکُمۡ اِلَّا عَذَابًا
(৩১) এবং নিশ্চয়ই সংযমশীল লোকদের জন্যই সফলতা;
اِنَّ لِلۡمُتَّقِیۡنَ مَفَازًا
(৩২) প্রাচীর বেষ্টিত বাগান ও আঙ্গুর;
حَدَآئِقَ وَ اَعۡنَابًا
(৩৩) বং সম বয়স্কা যুবতীবৃন্দ;
وَّکَوَاعِبَ اَتۡرَابًا
(৩৪) এবং পূর্ণ পূতঃ পানপাত্র।
وَّ کَاۡسًا دِهَاقًا
(৩৫) সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য;
لَا یَسۡمَعُوۡنَ فِیۡهَا لَغۡوًا وَّ لَا کِذّٰبًا
(৩৬) এটাই তোমার রবের অনুগ্রহের পূর্ণ প্রতিদান।
جَزَآءً مِّنۡ رَّبِّکَ عَطَآءً حِسَابًا
(৩৭) যিনি রাব্ব আকাশমন্ডলী, পৃথিবী ও ওগুলির অন্তঃবর্তী সব কিছুর, যিনি দয়াময়; তাঁর নিকট আবেদন-নিবেদনের শক্তি তাদের থাকবেনা।
رَّبِّ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ مَا بَیۡنَهُمَا الرَّحۡمٰنِ لَا یَمۡلِکُوۡنَ مِنۡهُ خِطَابًا
(৩৮) সেদিন রুহ্ ও মালাইকা/ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে; দয়াময় যাকে অনুমতি দিবেন সে ছাড়া অন্যেরা কথা বলবেনা এবং সে সঙ্গত কথা বলবে।
یَوۡمَ یَقُوۡمُ الرُّوۡحُ وَ الۡمَلٰٓئِکَۃُ صَفًّا ؕ٭ۙ لَّا یَتَکَلَّمُوۡنَ اِلَّا مَنۡ اَذِنَ لَهُ الرَّحۡمٰنُ وَ قَالَ صَوَابًا