৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৭. আল-মুরসালাত
(৪৯) সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
(৫০) সুতরাং তারা কোন্ কথায় এরপর বিশ্বাস স্থাপন করবে?
فَبِاَیِّ حَدِیۡثٍۭ بَعۡدَهٗ یُؤۡمِنُوۡنَ
৭৮. আন-নাবা
(১) তারা পরস্পর কোন্ বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে?
عَمَّ یَتَسَآءَلُوۡنَ
(২) সেই মহান সংবাদ সম্বন্ধে –
عَنِ النَّبَاِ الۡعَظِیۡمِ
(৩) যে বিষয়ে তারা মতবিরোধ করে থাকে!
الَّذِیۡ هُمۡ فِیۡهِ مُخۡتَلِفُوۡنَ
(৪) কখনই না, তাদের ধারণা অবাস্তব, তারা শীঘ্রই জানতে পারবে।
کَلَّا سَیَعۡلَمُوۡنَ
(৫) আবার বলি, কখনই না, তারা অচিরেই অবগত হবে।
ثُمَّ کَلَّا سَیَعۡلَمُوۡنَ
(৬) আমি কি পৃথিবীকে শয্যা (রূপে) নির্মাণ করিনি?
اَلَمۡ نَجۡعَلِ الۡاَرۡضَ مِهٰدًا
(৭) এবং পর্বতসমূহকে কীলক রূপে নির্মাণ করিনি?
وَّ الۡجِبَالَ اَوۡتَادًا
(৮) আমি সৃষ্টি করেছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়।
وَّ خَلَقۡنٰکُمۡ اَزۡوَاجًا