৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৭. আল-মুরসালাত
(৯) যখন আকাশ বিদীর্ণ হবে,
وَ اِذَا السَّمَآءُ فُرِجَتۡ
(১০) এবং যখন পর্বতমালা উম্মুলিত ও বিক্ষিপ্ত হবে,
وَ اِذَا الۡجِبَالُ نُسِفَتۡ
(১১) এবং রাসূলগণের নিরূপিত সময় উপস্থিত হবে।
وَ اِذَا الرُّسُلُ اُقِّتَتۡ
(১২) এই সমূদয় স্থগিত রাখা হয়েছে কোন দিনের জন্য?
لِاَیِّ یَوۡمٍ اُجِّلَتۡ
(১৩) বিচার দিনের জন্য।
لِیَوۡمِ الۡفَصۡلِ
(১৪) বিচার দিন সম্বন্ধে তুমি জান কি?
وَ مَاۤ اَدۡرٰىکَ مَا یَوۡمُ الۡفَصۡلِ
(১৫) সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য।
وَیۡلٌ یَّوۡمَئِذٍ لِّلۡمُکَذِّبِیۡنَ
(১৬) আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করিনি?
اَلَمۡ نُهۡلِکِ الۡاَوَّلِیۡنَ
(১৭) অতঃপর আমি পরবর্তীদেরকে তাদের অনুগামী করব।
ثُمَّ نُتۡبِعُهُمُ الۡاٰخِرِیۡنَ
(১৮) অপরাধীদের প্রতি আমি এরূপই করে থাকি।
کَذٰلِکَ نَفۡعَلُ بِالۡمُجۡرِمِیۡنَ