৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৫. আল-ক্বিয়ামাহ
(৩০) সেদিন তোমার রবের নিকট সমস্ত কিছু প্রত্যানীত হবে।
اِلٰی رَبِّکَ یَوۡمَئِذِۣ الۡمَسَاقُ
(৩১) সে বিশ্বাস করেনি এবং সালাত আদায় করেনি।
فَلَا صَدَّقَ وَ لَا صَلّٰی
(৩২) বরং সে প্রত্যাখ্যান করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল।
وَ لٰکِنۡ کَذَّبَ وَ تَوَلّٰی
(৩৩) অতঃপর সে তার পরিবার পরিজনের নিকট ফিরে গিয়েছিল দম্ভভরে।
ثُمَّ ذَهَبَ اِلٰۤی اَهۡلِهٖ یَتَمَطّٰی
(৩৪) তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی
(৩৫) আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ!
ثُمَّ اَوۡلٰی لَکَ فَاَوۡلٰی
(৩৬) মানুষ কি মনে করে যে, তাকে নিরর্থক ছেড়ে দেয়া হবে?
اَیَحۡسَبُ الۡاِنۡسَانُ اَنۡ یُّتۡرَکَ سُدًی
(৩৭) সে কি স্খলিত শুক্রবিন্দু ছিলনা?
اَلَمۡ یَکُ نُطۡفَۃً مِّنۡ مَّنِیٍّ یُّمۡنٰی
(৩৮) অতঃপর সে রক্তপিন্ডে পরিণত হয়। তারপর আল্লাহ তাকে আকৃতি দান করেন ও সুঠাম করেন।
ثُمَّ کَانَ عَلَقَۃً فَخَلَقَ فَسَوّٰی
(৩৯) অতঃপর তিনি তা হতে সৃষ্টি করেন যুগল নর ও নারী।
فَجَعَلَ مِنۡهُ الزَّوۡجَیۡنِ الذَّکَرَ وَ الۡاُنۡثٰی