৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৭৫. আল-ক্বিয়ামাহ
(২০) না, তোমরা প্রকৃত পক্ষে পার্থিব জীবনকে ভালবাস।
کَلَّا بَلۡ تُحِبُّوۡنَ الۡعَاجِلَۃَ
(২১) এবং আখিরাতকে উপেক্ষা কর।
وَ تَذَرُوۡنَ الۡاٰخِرَۃَ
(২২) সেদিন কোন কোন মুখমন্ডল উজ্জ্বল হবে।
وُجُوۡهٌ یَّوۡمَئِذٍ نَّاضِرَۃٌ
(২৩) তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে।
اِلٰی رَبِّهَا نَاظِرَۃٌ
(২৪) কোন কোন মুখমন্ডল হয়ে পড়বে বিবর্ণ।
وَ وُجُوۡهٌ یَّوۡمَئِذٍۭ بَاسِرَۃٌ
(২৫) এবং এই আশংকায় যে, এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন।
تَظُنُّ اَنۡ یُّفۡعَلَ بِهَا فَاقِرَۃٌ
(২৬) যখন প্রাণ কন্ঠাগত হবে।
کَلَّاۤ اِذَا بَلَغَتِ التَّرَاقِیَ
(২৭) এবং বলা হবেঃ কে তাকে রক্ষা করবে?
وَ قِیۡلَ مَنۡ ٜ رَاقٍ
(২৮) তখন তার প্রত্যয় হবে যে, উহা বিদায়ক্ষণ।
وَّ ظَنَّ اَنَّهُ الۡفِرَاقُ
(২৯) এবং পায়ের সংগে পা জড়িয়ে যাবে।
وَ الۡتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ