৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৬৯. আল-হাক্কাহ
(৩৮) আমি কসম করছি উহার যা তোমরা দেখতে পাও।
فَلَاۤ اُقۡسِمُ بِمَا تُبۡصِرُوۡنَ
(৩৯) এবং যা তোমরা দেখতে পাওনা –
وَ مَا لَا تُبۡصِرُوۡنَ
(৪০) নিশ্চয়ই এই কুরআন এক সম্মানিত রাসূলের বাহিত বার্তা।
اِنَّهٗ لَقَوۡلُ رَسُوۡلٍ کَرِیۡمٍ
(৪১) ইহা কোন কবির রচনা নয়; তোমরা অল্পই বিশ্বাস কর।
وَّ مَا هُوَ بِقَوۡلِ شَاعِرٍ ؕ قَلِیۡلًا مَّا تُؤۡمِنُوۡنَ
(৪২) ইহা কোন গণকের কথাও নয়, তোমরা অল্পই অনুধাবন কর।
وَ لَا بِقَوۡلِ کَاهِنٍ ؕ قَلِیۡلًا مَّا تَذَکَّرُوۡنَ
(৪৩) ইহা জগতসমূহের রবের নিকট হতে অবতীর্ণ।
تَنۡزِیۡلٌ مِّنۡ رَّبِّ الۡعٰلَمِیۡنَ
(৪৪) সে যদি আমার নামে কিছু রচনা করে চালাতে চেষ্টা করত –
وَ لَوۡ تَقَوَّلَ عَلَیۡنَا بَعۡضَ الۡاَقَاوِیۡلِ
(৪৫) আমি অবশ্যই তার ডান হাত ধরে ফেলতাম।
لَاَخَذۡنَا مِنۡهُ بِالۡیَمِیۡنِ
(৪৬) এবং কেটে দিতাম তার জীবন-ধমনী।
ثُمَّ لَقَطَعۡنَا مِنۡهُ الۡوَتِیۡنَ
(৪৭) অতঃপর তোমাদের মধ্যে এমন কেহ নেই যে, তাকে রক্ষা করতে পারবে।
فَمَا مِنۡکُمۡ مِّنۡ اَحَدٍ عَنۡهُ حٰجِزِیۡنَ