৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৬. আল-ওয়াকিয়া
(৪২) তারা থাকবে অত্যুষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে,
فِیۡ سَمُوۡمٍ وَّ حَمِیۡمٍ
(৪৩) কৃষ্ণ বর্ণ ধুম্রের ছায়ায়,
وَّ ظِلٍّ مِّنۡ یَّحۡمُوۡمٍ
(৪৪) যা শীতলও নয়, আরামদায়কও নয়।
لَّا بَارِدٍ وَّ لَا کَرِیۡمٍ
(৪৫) ইতোপূর্বে তারাতো মগ্ন ছিল ভোগ বিলাসে।
اِنَّهُمۡ کَانُوۡا قَبۡلَ ذٰلِکَ مُتۡرَفِیۡنَ
(৪৬) এবং তারা অবিরাম লিপ্ত ছিল ঘোরতর পাপ কর্মে।
وَ کَانُوۡا یُصِرُّوۡنَ عَلَی الۡحِنۡثِ الۡعَظِیۡمِ
(৪৭) তারা বলতঃ মরে অস্থি ও মৃত্তিকায় পরিণত হলেও কি পুনরুত্থিত হব আমরা?
وَ کَانُوۡا یَقُوۡلُوۡنَ ۬ۙ اَئِذَا مِتۡنَا وَ کُنَّا تُرَابًا وَّ عِظَامًا ءَاِنَّا لَمَبۡعُوۡثُوۡنَ
(৪৮) এবং আমাদের পূর্বপুরুষরাও?
اَوَ اٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ
(৪৯) বলঃ অবশ্যই পূর্ববতী ও পরবর্তীদের –
قُلۡ اِنَّ الۡاَوَّلِیۡنَ وَ الۡاٰخِرِیۡنَ
(৫০) সকলকে একত্রিত করা হবে এক নির্ধারিত দিনের নির্ধারিত সময়ে।
لَمَجۡمُوۡعُوۡنَ ۬ۙ اِلٰی مِیۡقَاتِ یَوۡمٍ مَّعۡلُوۡمٍ
(৫১) অতঃপর হে বিভ্রান্ত মিথ্যা আরোপকারীরা!
ثُمَّ اِنَّکُمۡ اَیُّهَا الضَّآلُّوۡنَ الۡمُکَذِّبُوۡنَ