৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৫৬. আল-ওয়াকিয়া
(১২) সুখ উদ্যানের।
فِیۡ جَنّٰتِ النَّعِیۡمِ
(১৩) বহু সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য হতে;
ثُلَّۃٌ مِّنَ الۡاَوَّلِیۡنَ
(১৪) এবং অল্প সংখ্যক হবে পরবর্তীদের মধ্য হতে,
وَ قَلِیۡلٌ مِّنَ الۡاٰخِرِیۡنَ
(১৫) স্বর্ণ খচিত আসনে –
عَلٰی سُرُرٍ مَّوۡضُوۡنَۃٍ
(১৬) তারা হেলান দিয়ে বসবে, পরস্পর মুখোমুখী হয়ে।
مُّتَّکِـِٕیۡنَ عَلَیۡهَا مُتَقٰبِلِیۡنَ
(১৭) তাদের সেবায় ঘোরাফিরা করবে চির কিশোরেরা –
یَطُوۡفُ عَلَیۡهِمۡ وِلۡدَانٌ مُّخَلَّدُوۡنَ
(১৮) পান-পাত্র, কুজা ও প্রস্রবন নিঃসৃত সুরাপূর্ণ পেয়ালা নিয়ে।
بِاَکۡوَابٍ وَّ اَبَارِیۡقَ ۬ۙ وَ کَاۡسٍ مِّنۡ مَّعِیۡنٍ
(১৯) সেই সুরা পানে তাদের শিরঃপীড়া হবেনা, তারা জ্ঞানহারাও হবেনা।
لَّا یُصَدَّعُوۡنَ عَنۡهَا وَ لَا یُنۡزِفُوۡنَ
(২০) এবং তাদের পছন্দ মত ফলমূল –
وَ فَاکِهَۃٍ مِّمَّا یَتَخَیَّرُوۡنَ
(২১) আর তাদের ঈস্পিত পাখীর গোশত দিয়ে;
وَ لَحۡمِ طَیۡرٍ مِّمَّا یَشۡتَهُوۡنَ