৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
৩৭. আস-সাফফাত
(১৬৩) শুধু প্রজ্জ্বলিত আগুনে প্রবেশকারীকে ব্যতীত।
اِلَّا مَنۡ هُوَ صَالِ الۡجَحِیۡمِ
(১৬৪) ‘‘আমাদের প্রত্যেকের জন্যই নির্ধারিত স্থান রয়েছে,
وَ مَا مِنَّاۤ اِلَّا لَهٗ مَقَامٌ مَّعۡلُوۡمٌ
(১৬৫) আমরাতো সারিবদ্ধভাবে দন্ডায়মান,
وَّ اِنَّا لَنَحۡنُ الصَّآفُّوۡنَ
(১৬৬) এবং আমরা অবশ্যই তাঁর পবিত্রতা ঘোষণাকারী।
وَ اِنَّا لَنَحۡنُ الۡمُسَبِّحُوۡنَ
(১৬৭) তারাইতো বলে এসেছে –
وَ اِنۡ کَانُوۡا لَیَقُوۡلُوۡنَ
(১৬৮) ‘‘পূর্ববর্তীদের কিতাবের মত যদি আমাদের কোন কিতাব থাকত –
لَوۡ اَنَّ عِنۡدَنَا ذِکۡرًا مِّنَ الۡاَوَّلِیۡنَ
(১৬৯) তাহলে অবশ্যই আমরা আল্লাহর একনিষ্ঠ বান্দা হতাম’’।
لَکُنَّا عِبَادَ اللّٰهِ الۡمُخۡلَصِیۡنَ
(১৭০) কিন্তু তারা কুরআন প্রত্যাখ্যান করল এবং শীঘ্রই তারা জানতে পারবে।
فَکَفَرُوۡا بِهٖ فَسَوۡفَ یَعۡلَمُوۡنَ
(১৭১) আমার প্রেরিত বান্দাদের সম্পর্কে আমার এই বাক্য পূর্বেই স্থির হয়েছে যে,
وَ لَقَدۡ سَبَقَتۡ کَلِمَتُنَا لِعِبَادِنَا الۡمُرۡسَلِیۡنَ
(১৭২) অবশ্যই তারা জয়ী হবে।
اِنَّهُمۡ لَهُمُ الۡمَنۡصُوۡرُوۡنَ