৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২৬. আশ-শুআরা
(৮৯) সেদিন উপকৃত হবে শুধু সে, যে আল্লাহর নিকট আসবে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে।
اِلَّا مَنۡ اَتَی اللّٰهَ بِقَلۡبٍ سَلِیۡمٍ
(৯০) মুত্তাকীদের নিকটবর্তী করা হবে জান্নাত।
وَ اُزۡلِفَتِ الۡجَنَّۃُ لِلۡمُتَّقِیۡنَ
(৯১) আর পথভ্রষ্টদের জন্য উম্মোচিত করা হবে জাহান্নাম।
وَ بُرِّزَتِ الۡجَحِیۡمُ لِلۡغٰوِیۡنَ
(৯২) তাদেরকে বলা হবেঃ তারা কোথায়, তোমরা যাদের ইবাদাত করতে –
وَ قِیۡلَ لَهُمۡ اَیۡنَمَا کُنۡتُمۡ تَعۡبُدُوۡنَ
(৯৩) আল্লাহর পরিবর্তে? তারা কি তোমাদের সাহায্য করতে পারে অথবা তারা কি আত্মরক্ষা করতে সক্ষম?
مِنۡ دُوۡنِ اللّٰهِ ؕ هَلۡ یَنۡصُرُوۡنَکُمۡ اَوۡ یَنۡتَصِرُوۡنَ
(৯৪) অতঃপর তাদেরকে ও পথভ্রষ্টদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
فَکُبۡکِبُوۡا فِیۡهَا هُمۡ وَ الۡغَاوٗنَ
(৯৫) এবং ইবলীস বাহিনীর সবাইকেও।
وَ جُنُوۡدُ اِبۡلِیۡسَ اَجۡمَعُوۡنَ
(৯৬) তারা সেখানে বিতর্কে লিপ্ত হয়ে বলবে –
قَالُوۡا وَ هُمۡ فِیۡهَا یَخۡتَصِمُوۡنَ
(৯৭) আল্লাহর শপথ! আমরাতো স্পষ্ট বিভ্রান্তিতেই ছিলাম।
تَاللّٰهِ اِنۡ کُنَّا لَفِیۡ ضَلٰلٍ مُّبِیۡنٍ
(৯৮) যখন আমরা তোমাদেরকে জগতসমূহের রবের সমকক্ষ মনে করতাম।
اِذۡ نُسَوِّیۡکُمۡ بِرَبِّ الۡعٰلَمِیۡنَ