৬২৩৬ টি
কুরআন আয়াত
১১৪ টি
সূরা
৭,৩৯৭ টি
বুখারী হাদিস
৪,০০০ টি
মুসলিম হাদিস
৩,৮১২ টি
তিরমিজি হাদিস
৪,৮০০ টি
আবূ দাউদ হাদিস
بِسْمِ ٱللّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
শুরু করছি আল্লাহ্‌র নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
২০. ত্ব-হা
(২৩) এটা এ জন্য যে, আমি তোমাকে দেখাবো আমার মহা নিদর্শনগুলির কিছু।
لِنُرِیَکَ مِنۡ اٰیٰتِنَا الۡکُبۡرٰی
(২৪) ফির‘আউনের নিকট যাও, সে সীমালংঘন করেছে।
اِذۡهَبۡ اِلٰی فِرۡعَوۡنَ اِنَّهٗ طَغٰی
(২৫) মূসা বললঃ হে আমার রাব্ব! আমার বক্ষ প্রশস্ত করে দিন,
قَالَ رَبِّ اشۡرَحۡ لِیۡ صَدۡرِیۡ
(২৬) আমার কাজকে সহজ করে দিন,
وَ یَسِّرۡ لِیۡۤ اَمۡرِیۡ
(২৭) আমার জিহবার জড়তা দূর করে দিন,
وَ احۡلُلۡ عُقۡدَۃً مِّنۡ لِّسَانِیۡ
(২৮) যাতে তারা আমার কথা বুঝতে পারে।
یَفۡقَهُوۡا قَوۡلِیۡ
(২৯) আমার জন্য করে দিন একজন সাহায্যকারী আমার স্বজনবর্গের মধ্য হতে।
وَ اجۡعَلۡ لِّیۡ وَزِیۡرًا مِّنۡ اَهۡلِیۡ
(৩০) আমার ভাই হারূণ
هٰرُوۡنَ اَخِی
(৩১) তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন।
اشۡدُدۡ بِهٖۤ اَزۡرِیۡ
(৩২) এবং তাকে আমার কাজে অংশী করুন।
وَ اَشۡرِکۡهُ فِیۡۤ اَمۡرِیۡ